শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিণে ছয়টি প্রতিষ্ঠানে জরিমানা

reporter / ৩৫৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে ঔষধ ফার্মেসি ও মুদি দোকান সহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে বিশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়।  মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। তন্মোধ্যে জয় তারা ফার্মেসী ২০০০ টাকা, বকাউল ফার্মেসী ৫০০ টাকা,মুন্না পাটোয়ারীর ফার্মেসীতে ৫০০০ টাকা এবং পাট জাতক মোড়ক ব্যবহার আইনে ,খোরশেদের মুদী দোকান ৩০০০ টাকা, টুকু হাজীর চালের দোকানে ৫০০০ টাকা ও চক্রবর্তীর চালের দোকানে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন চাঁদপুরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াসমিন,মতলব বাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ও সাধারণ এবং মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক ও থানা পুলিশ।


এই বিভাগের আরও খবর