শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে এক ইউপি সদস্যর বিরুদ্ধে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ

reporter / ৩০৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  মতলব দক্ষিন উপজেলার  নারায়ণপুর ইউনিয়নের চিরায়ু গ্রামে রাস্তার সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে । তার নাম বারেক তালুকদার ।  সে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সরেজমিনে গিয়ে জানা যায়,  চিরায়ু গ্রামের রাস্তার সরকারী ৪ টি  গাছ কেটে নিজের স মিলে নিয়ে রেখে দেয়ার   অভিযোগ  ওই ওয়ার্ডের ইউপি সদস্য বারেক তালুকদারের বিরোদ্ধে ।  নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান ইউপি সদস্য বারেক তালুকদার রাস্তার সরকারি ৪ টি গাছ কেটে নিয়ে গেছেন ।  এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বারেক তালুকদার বলেন ঘূর্ণিঝড় চিত্রাং এর প্রভাবে কয়েকটা গাছ রাস্তায় পরে যানবাহন ও জন সাধারনের চলাচলে বিঘ্ন ঘটায় ঐ গাছ গুলো কেটে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার জন্য  আমার পকেটের ৫ হাজার টাকা খরচ হয়েছে । জনগনের দুর্ভোগ কমাতে কাজ করেছি উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।   এ বিষয়ে মতলব দক্ষিন উপজেলা বনবিভাগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা । তবে বিষয়টি আমি দেখবো । ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার  বলেন, সরকারি গাছ কাটার বিষয়টি কেউ তাকে অবহিত করেননি। লোক মাধ্যমে জেনেছেন।তবে সরকারি গাছ কাটা অন্যায়।


এই বিভাগের আরও খবর