শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে ট্রাকের ধাক্কায় ৭ম শ্রেনীর ছাত্র গুরুতর আহত ঢাকায় প্রেরণ

reporter / ৩৪৪ ভিউ
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলার  ট্রাকের ধাক্কায় ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে । এ ঘটনাটি ঘটেছে পশ্চিম নাগদা এলাকায় । আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে ।
সরজমিনে জানাযায় ১৩ আগষ্ট বিকাল সারে ৫টার সময়  উপজেলার বাবুরহাট – মতলব – পেন্নাই সড়কে খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা এলাকায় সাইকেল যোগে বাড়ী ফিরার সময় মধ্যে নাগদা জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সিয়াম (১৩) কে একটি ট্রাক ধাক্কা দেয় । এ সময় সিয়াম রাস্তায় পাশে ছিটকে পরে যায় । আশেপাশে লোকজন আহতকে প্রথমে নারায়নপুর বায়জিদ মেমোরিয়াল হাসপাতালে পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অর্বনতি হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন ।
আহত সিয়ামের বাড়ী পশ্চিম নাগদা প্রধানীয়া বাড়ী তার পিতার নাম মোঃ মোস্তফা প্রধান সে দুই ভাই এক বোনে মধ্যে সবার বড় ।  এদিকে নারায়নপুর চৌরাস্তা এলাকা থেকে ট্রাকটি জনতা আটক করে পুলিশে হাতে তুলে দেয় ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে আমি ঘটনাস্হল পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে ।


এই বিভাগের আরও খবর