শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে পুলিশ প্রটোকল নেওয়া আটক ভুয়া বিচারপতি

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি:
ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় নিজের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন বিপ্লব প্রধান (৪০)। এ সময় জাতীয় সেবা নাম্বার (৯৯৯) এ ফোন দিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেন। আজ শুক্রবার দুপুরে মতলব পৌরসভাধীন উত্তর দিঘলদী গ্রামের শমসের আলী প্রধানীয়া বাড়ী থেকে ভুয়া বিচারপতি পরিচয় দেওয়া বিপ্লব প্রধানকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
জানা যায়, দাউদকান্দি পুলিশ নিয়ন্ত্রন কক্ষ (কন্ট্রোল রুম) থেকে মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হয় যে, একজন বিচারপতি মতলবে যাচ্ছেন। পুলিশ বিপ্লব প্রধানকে প্রটৌকল দিয়ে তাঁর বাড়ী পৌছে দেন। এ সময় তাঁর বাড়ী ঘরের ঝরাঝীর্ণ পরিবেশ দেখে পুলিশের সন্দেহ হয়। খোঁজ খবর নিয়ে দেখেন সে পেশায় একজন ওয়ার্কসপ ব্যবসায়ী। পরে তাকে প্রাইভেটকারসহ আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। আটককৃত বিপ্লব প্রধান উপজেলার দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। মতলব সরকারি কলেজ গেইট এলাকায় তার একটি ওয়ার্কসপ দোকান রয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মতলবে আসার পথে আটককৃত বিপ্লব প্রধান জাতীয় সেবা নাম্বারে ফোন দিয়ে পুলিশ প্রটোকল চান। এ সময় জাতীয় সেবা কেন্দ্র থেকে দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবগত করে। দাউদকান্দি পুলিশ কন্ট্রোল রুম মতলব দক্ষিণ থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়াকে অবগত করেন। পরে বাড়ী থেকে প্রাইভেটকারসহ (ঢাকা-মেট্টো) গ-১৭-২৯১৩) বিপ্লবকে আটক করে। দিনভর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
কলেজ গেইট এলাকার একাধিক ব্যবসায়ী জানান, সে কিছুদিন আগে স্ট্রোক করেছে। শারীরিকভাবে অসুস্থ। সে পূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভূয়া বিচারপতি হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর