শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবের বহরী গ্রামে এক হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই ২ লক্ষাধিক টাকার ক্ষতি

reporter / ৩৭৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর বহরী গ্রামে অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ এপ্রিল)  দুপুর আনুমানিক সোয়া বারেটায় ওই গ্রামের হান্নান সরকারের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সে একজন অটোবাইক চালক। বৈদ্যতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা ক্ষতিগ্রস্ত পরিবারের। প্রত্যক্ষদর্শী দুলাল পাঠান,ইয়াসিনসহ ৪/৫ জন  জানায়,ঘরের মালিক হান্নান সরকারের স্ত্রী তার ৪ বছরের সন্তানকে ঘরের ভিতর ঘুমিয়ে রেখে পুকুরে গোসল করতে গিয়েছিল। ঠিক ওই মুহুর্তে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডটি ঘটে এবং মুহূর্তের মধ্যই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ডাকচিৎকার দিলে পুকুরের ঘাটলায় থাকা হান্নানের স্ত্রী দৌড়ে এসে তার শিশু সন্তানকে ঘর থেকে উদ্ধার করে।  এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর  মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্ট্যাশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই বসত ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘর মালিক হান্নান সরকার বলেন,কর্মের তাগিদে তিনি অটোবাইক নিয়ে মতলবে ছিলেন। তার স্ত্রী ফোন করে জানানোর পর সাথে সাথে বাড়ীতে এসে দেখতে পায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকার একমাত্র ঘরটির কোন নিসানাই নেই। শুধু আগুনের কয়লা। তিনি বলেন,  আগুনে ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা এবং ফ্রিজ,আসবাপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নীচে ছাড়া কোথাও বসবাসের ঠাই নেই।  উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী বলেন,আমি যখন মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি একটি মিটিংয়ে ছিলাম। হঠাৎ করে এলাকা থেকে একজন ফোনে জানায় হান্নান সরকারের বসত ঘরে আগুন লেগেছে। সাথে সাথে তিনি মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়।এদিকে তিনিও দ্রুত সময়ের মধ্যে এসে দেখতে পায় মাত্র ২০ মিনিটের মধ্য আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। গরীব অসহায় হান্নান সরকারের আর কোন ঠাই না থাকায় তিনি ব্যক্তিগত ভাবে পরিবারটিকে ১৫০ কেজি চাল এবং পরিষদের পক্ষ থেকে ২টি পরিবারকে৷   ৬০০০ টাকা অনুদান প্রদান করা হয়।  তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আস্বস্ত করে বলেন,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের সাথে যোগাযোগ করে পূর্নবাসনের ব্যবস্থা করে দিবেন।এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ ক্ষতিগ্রস্ত পরিবারের  পাশে দাড়াঁনোর জন্য অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর