শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তির সূচিপাড়া উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

reporter / ২৫৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির সূচিপাড়া উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে হাড়াইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফ।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মুনছুর আহমেদ। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহম্মেদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মেশকাত হোসেন বিটু, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নিজাম উদ্দিন, আবু নাছের ওয়াজেদ, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো, মাহবুব আলম চৌধুরী, এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ আনোয়ার হোসেন ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান পাটোয়ারী ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।


এই বিভাগের আরও খবর