শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শেখ হাসিনার নেতৃত্বে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা ——— বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

reporter / ৩২৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচাঁয় প্রাণ। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কমিউনিটি ক্লিনিক এ স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকীতে মতলব উত্তরের রাঢ়ীকান্দি কমিউনিটি ক্লিনিকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্বের কারণে বাংলাদেশের মানুষের আজ দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। সারাবিশ্বের মধ্যে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি রোল মডেল হয়েছে। যা এখনো কোন দেশ করতে পারে নি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে দেখিয়েছেন। একে বাহিরের কোন অর্থ নেই। পৃথিবীর কোন দেশের সরকার এমন করতে পারবে বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে মেঘা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। এর সুফল দেশের মানুষ ভোগ করছে। প্রধানমন্ত্রী আমাদেরকে মেট্রোরেল উপহার দিয়েছেন। তিনি আমাদেরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উপহার দিয়েছেন। নিজের জীবন বাজি রেখে উন্নয়ন করে যাচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব পেতে উন্নত ও স্মার্ট বাংলাদেশ। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সদস্য মোজাম্মেল হক, ক্লিনিকের জমিদাতা আব্দুল জলিল, সিএইচসিপি কামাল হোসেন, স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর