শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

ফরিদগঞ্জ রূপসায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৩

reporter / ২৪০৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রূপসা গ্রামের গাজী বাড়ির কুয়েত প্রবাসী এক ব্যাক্তির ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে পাশের বাড়ির শরীফ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গাজী মারুফের বসত ঘরে হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে মারুফ গাজীর স্ত্রী রিমা আক্তার ফরিদগঞ্জ থানায় শরীফসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং- জি আর ৩০৬।
কুয়েত প্রবাসী মারুফ গাজী ও স্থানীয়রা  জানান, শরীফ হোসেন ২৮ আগস্ট দুপুরে একদল সন্ত্রাসী নিয়ে তার বাড়ির আসবাপত্র, বাড়িঘরে হামলা, মোবাইল ফোন ও স্বর্নের চেইন লুন্ঠন করে। এছাড়াও রিমা আক্তার, রিয়াদ হোসেন ও সুফিয়া বেগমের শরীরের বিভিন্ন স্হানে ঐ আক্রমণে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পরবর্তীতে তাদের চাঁদপুর সদর হাসপাতাল ভর্তি করানো হয়।
মারুফ গাজী ও স্থানীয়রা আরো জানান, বিরোধকৃত ওই সম্পত্তির খতিয়ান নং-২৭৭ ও দাগ হলো ৩৬৪৮ এবং শরীফদের সিএস দাগ ২১৯৩ যা বিএস গাজী আজিজুর রহমান গংদের সম্পত্তি। কিন্তু শরিফরা তবুও সম্পত্তি কেন দখল করতে আসে বুঝা যাচ্ছে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
ইতিপূর্বে শরিফের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল জোর পুর্বক গাছ কাটা নিয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং- জি আর-১২১/২২ এবং গত ৯-১১-২০২১ হামলার ঘটনায় শরীফ হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। মামলা নং-৪১৬/২১।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে রূপসা থেকে ওই মামলায় শরীফের ৩ জন সহযোগী আসামীকে গ্রেফতার করেছি। তবে শরীফ কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছে বলে তাকে গ্রেফতার করা হয়নি।


এই বিভাগের আরও খবর