শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবার ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ এই পিতা-মাতা হীন শিশুরা আমাদের আমানত ……..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস

reporter / ৩১৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবার ও চাঁদপুর  সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক চাঁদপুর জনাব অঞ্জনা খান মজলিশ সরকারি শিশু পরিবারের মাঠে উপস্থিত শিশুদের হাতে ওই কম্বল বিতরণ করেন। এসময় তিনি পিতৃ-মাতৃহীন শিশুদের মাতৃস্নেহে জড়িয়ে ধরেন।এবং তিনি বলেন, এ শিশুরা আমাদের আমানত। তাদের সঠিকভাবে দেখাশুনা করতে হবে। এছাড়াও তিনি শিশুদের লেখাপড়াসহ দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। প্রতিষ্ঠানের  তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপ পরিচালক জনাব রজত শুভ্র সরকার, রেভেনিউ ডেপুটি কালেক্টর জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরী, সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরও খবর