শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ ইউনিট

reporter / ২৮৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা। করোনাকালের শুরু থেকেই গুরুত্বপূর্ণ এ জেলার হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি তুলেছিলেন স্থানীয়রা। তবে জায়গা সংকটের কারণে তা হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত চাঁদপুরে করোনা আক্রান্তদের মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে গত বছর আনা হয় কয়েকটি আইসিইউ বেড। কিন্তু প্রয়োজনীয় মালামাল,দক্ষ জনবলসহ বিভিন্ন কারণে প্রায় এক বছরেও তা চালু হয়নি।
চাহিদানুসারে প্রয়োজনীয় মালামাল বরাদ্দ পাওয়ায় আগামি সপ্তাহের মধ্যে আইসিইউ বেডগুলো চালু হবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন,‘আইসিইউ বেডের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দ হয়েছে। রবিবার সেগুলো আনা হলে আইসিইউ চালু করা যাবে। কারণ,এখন আইসিইউর জন্য রুম, অক্সিজেন লাইন করা হয়েছে। আমি চেষ্টা করে যন্ত্রপাতিগুলো এনে দিয়েছি। বাকিটুকু দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ ’
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা.মাহবুবুর রহমান বলেন, আইসিইউ বেডের জন্য কিছু যন্ত্রপাতি বাকি ছিল। চারটি বেড চালাতে যত যন্ত্রপাতি লাগে তার সবকিছুই বরাদ্দ পেয়েছি।রবিবার সেগুলো আনতে লোক পাঠাবো। এরপর ঢাকা থেকে মেকানিকরা এসে সবকিছু ফিটিং করে দেবে। আশা করি, খুব দ্রুতই আইসিইউ সেবা দিতে পারবো ’
তিনি আরও বলেন,‘ইতোমধ্যে আইসিইউ ইউনিট পরিচালনার জন্য আমরা দুই জন ডাক্তার এবং ১২ জন নার্সকে ট্রেনিং দিয়েছি। তারা আইসিইউ বেড পরিচালনা করতে পারবেন। ট্রেনিংপ্রাপ্ত জনবল দিয়েই আমরা আইসিইউ বেড চালু করবো। পাশপাশি আরও দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’


এই বিভাগের আরও খবর