শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিষ্ণুপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

reporter / ২৬৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে
প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১ নভেম্বর মঙ্গবার বিকালে মনোহর খাদি গ্রামে শালিশি বৈঠকে।

আহতরা হলেন ফারুক বেপারী (৩৩), তার মা  মালতি বেগম (৫০), ছোট ভাই সুমন বেপারী (২৫), বোন বাবলি বেগম (২৩)।

তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত ফারুক বেপারী জানান, একই পরিবারের জুয়েল, সোহেল ,শাহাদাত, আলাল উদ্দিন বেপারী, জহির বেপারী , সাকিব বেপারী, আমার মুদি দোকানে যাতায়াত করত। আমি তাদের মধ্যে সোহেল ও শাহাদাত এর কাছে টাকা পেতাম, পাওনা টাকা চাইতে গেলে এর পূর্বেও তারা আমার উপরে বহুবার হামলা করে। গতকাল সেই ঘটনার শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে উপস্থিত সকলের সম্মুখে আমাদের সাথে পূর্বের ঘটনার জের ধরে উপরোক্তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের শরীরে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেন।

পরে পরিবারের অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভর্তি করায়।

এ ব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর