শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

reporter / ৪৭৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে অর্থ জরিমানা করা হয়েছে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন ফসলি মাটের কৃষি জমির মাঠে গিলে খাচ্ছে ব্রিক ফিল্ডে, উর্বর মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক মাঠে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে তা এলাকাস্থ এএসএসবি ব্রিক ফিল্ডে বিক্রয় করার অপরাধে ১টি ট্রাক্টর ও ২টি আইসার ট্রাকের মালিককে জরিমানা করা হয়। ট্রাক্টরের মালিক  রফিক উল্লাহ (৫৮), পিতা-মৃত. মোসলে উদ্দিন গ্রাম-শোরসাক,শাহরাস্তি,চাঁদপুর, আইসার ট্রাকের মালিকদ্বয় হলেন, মানিক মিয়া, পিতা-গনি মিয়া,শেরসাক,শাহরাস্তি চাঁদপুর এবং আনোয়ার হোসেন, পিতা-আবদুল সাত্তার, গ্রাম-পানিওয়ালা, চাটখিল,লক্ষ্মীপুর তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আমজাদ হোসেন। তিনি ট্রাক্টর ও আইসার ট্রাক ২টি মাটিসহ উপজেলা সত্বরে নিয়ে আসেন। এসময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ উক্ত জরিমানা রায় ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষিজমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করতে দিবনা। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে  বিক্রি করলে এবং কেউ পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর