শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হলুদ তরমুজ চাষে সফল মতলব উত্তরে কৃষক সোহেল সরকার

reporter / ৩৫২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
হলুদ তরমুজ চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষক সোহেল সরকার।  তার এ তরমুজ ক্ষেত দেখলে চোখ জুড়িয়ে যায়। দেখতে যেমন সুন্দর আর খেতেও রসালো ও সুস্বাদু । বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। উপজেলার টরকী গ্রামের মাঠে সোহেল সরকারের ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। দেখতে যেন হলুদের সমারহ। এই উপজেলায় প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন তিনি । তাই এ তরমুজ চাষ দেখতে ভিড় করছেন এলাকাবাসী।
সোহেল সরকার সৌদি আরব প্রবাস ছিলেন। তিনি বলেন, ইউটিউব দেখে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে হলূদ তরমুজের চাষে আগ্রহ হয়েছি। এ বছর তিনি ২০ শতাংশ নিজের জমিতে তরমুজ চাষ করছি।বগুরা থেকে ৭শ  চারা এনে রোপন করি। কিছু চারা মারা গেছে। বর্তমানে ৫শর মত চারা আছে। রোপনের ১ মাসের মধ্যে ফলন আসে। আর খাওয়া বা বিক্রির সময় ৬০/৬৫ দিনের মতো। এ পর্যন্ত খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। আর পনের-বিশ দিনের মধ্যে বিক্রির উপযোগী হবে। গাছে তরমুজ আছে প্রায় ১ হাজার।১শত ৫০ টাকা করে বিক্রি করলে দাম আসবে দেড় লাখের মতো। আশা করা যায় সব খরচ বাদ দিয়ে ৬০/৭০ টাকা লাভ হবে। তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছি।লাভবান হলে আগামী বছর আরো বেশি চাষ করবো। তিনি আরও জানান, তরমুজ চাষ শুরু থেকেই তাকে পরামর্শ ও সহযোগিতা করে আসছেন উপজেলা কৃষি বিভাগ।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান,চাষি সোহেল সরকার এ এলাকায় প্রথম হলুদ তরমুজ আবাদ শুরু করেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা শুরু থেকে করা হয়েছে। আরো কেউ যদি করতে চায় আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।


এই বিভাগের আরও খবর