শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বেপারীর ৪র্থ মৃত্যুবার্ষিকী

reporter / ২৫২ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালেে ১৮ জানুয়ারি পবিত্র জুম্মার দিন ভোর ৪ টা ২০ মিনিটের সময় মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ৮৫ বছর বয়সি এই কর্মবীর এবং জনপ্রতিনিধি মৃত্যুকালে ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আগামী বুধবার পারাবারিকভাবে ছোট্ট পরিসরে দোয়া আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য : বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আ. জলিল বেপারীর পুত্র। তিনি একজন সদাহাস্যজ্জল, মানবিক ও পরোপকারী ভালো মানুষ হিসেবে সর্বমহলে পরিচিতি ছিলেন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন।

তিনি বিপুল ভোটো নির্বাচিত হয়ে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চাঁদপুর লবন শ্রমিক ইউনিয়নের সভাপতি, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, পৌর হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, পূর্ব শ্রীরামদী ইসলামিয়া জামে মসজিদের সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য এবং পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্যসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজিক সংগঠন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।


এই বিভাগের আরও খবর