শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর শহরে জেএম সেনগুপ্ত রোডে এস.বি খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ

reporter / ২৬১ ভিউ
আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

 মো: মুছা তপদারঃ
চাঁদপুর পৌরসভার জেএম সেনগুপ্ত সড়ক ঘেঁষা এসবি খালের পাশে দেড় শ’ গজ দীর্ঘ গাইড ওয়ালটি পুরোদমে হেলে গেছে। এছাড়া এরই সংযোগ সড়ক মেথা রোডের উত্তর পাশে ব্রিজটি চরম ঝুঁকিতে রয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরই পাশে জেলা বিএনপি অফিসটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। খালের পাড়ের গাইড ওয়ালের রেলিংও ভেঙে পড়েছে। এলাকাবাসী, যাত্রী ও পথচারীরা জানিয়েছেন, শহরের চরম ব্যস্ততম সড়কের এই এলাকায় রেলিং ছাড়া ভগ্ন প্রায় ব্রিজ, হেলে পড়া গাইড ওয়াল এখন মরণফাঁদে পরিনত হয়েছে। জানা গেছে, চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল হয়ে বা শহরের ট্রাক রোড, হাজী মহসীন ও বাগাদী রোড হয়ে এই স্থান দিয়ে বড় বড় তেলের লরি, ব্যবসায়ী মালামালের শতাধিক বৃহৎ ট্রাক, জেলাপ্রশাসকসহ প্রশাসনের উর্ধতনদের গাড়ি, শত শত রিক্সা, অটো, সিএনজি অটোরিকশাসহ নানা ধরনের ছোটবড় যানবাহন ভোর থেকে গভীর রাত অবদি চলাচল করছে। দীর্ঘদিন এই অবস্থা বিরাজ করলেও ব্রিজ ভেঙে নতুন অথবা এটিকেই মেরামত কিংবা গাইড ওয়ালটি মেরামতের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিক জেলা উন্নয়ন সভাতেও আলোচনা করা হয়েছে। কিন্তু কোন রকম ব্যবস্থাই নেয়া হয়নি
এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এইচএম সামসুদ্দোহার সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমরা জানি। আমরা দেখেও এসেছি। এ নিয়ে আমরা প্রকল্প গ্রহণ করছি। কিন্তু সমস্যা একটাই। তা হচ্ছে উন্নয়নে এখনো পৌরসভা অর্থ বরাদ্দ পায়নি। চেষ্টা চলছে। কবে নাগাদ এই দুরবস্থা কাটবে, সেটি তিনি বলতে পারছেন না।


এই বিভাগের আরও খবর