শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে হোটেলসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ৩২৪ ভিউ
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের ফরিদগঞ্জে খাবার হোটেলসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলাবর (১৬ মে) দুপুরে উপজেলার কামতা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস দল।
নুরু হোসেন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা না থাকায় এবং হোটেলে দধিতে লেদা পোকা পাওয়ায় ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে সমবায় কামতা স্টোরকে ৫হাজার টাকা, রাসেল হোটেলকে ৩হাজার টাকা এবং রিফাত হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তার অধিকার রক্ষায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর