শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি অপরাধীদের সমাবেশ ঘটাচ্ছে  —-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

reporter / ২৮৭ ভিউ
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী এবং চিহ্নিত অপরাধীদের সমাবেশ ঘটাচ্ছে।
গতকাল শনিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।-বাসস।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বাঙালি জাতিকে উপহার দিয়েছে। আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না।
তিনি বলেন, বিএনপি একটি খুনী, সন্ত্রাসী, চিহ্নিত অপরাধীদের রাজনৈতিক দল। ডিসেম্বর মাস মুক্তিযোদ্ধাদের মাস। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বিএনপি’র সমস্ত সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করবে। বিএনপি কাগজের বাঘ। এই দলটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যার মধ্য দিয়ে ক্যান্টনমেন্টের ভেতর থেকে যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি গঠিত হয়েছিল। আওয়ামী লীগকে হুমকি দিয়ে কোন লাভ নেই।
বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোটের সহ-সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি অভিনেত্রী অরুনা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি-জামাতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তির রাজনীতি বন্ধ করার দাবি জানিয়ে কামরুল ইসলাম বলেন, ডিসেম্বরে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না কারন বিএনপি হল মাজা ভাঙ্গা দল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়ে যুদ্ধাপরাধীদের নিয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল।
তিনি বলেন, বিএনপি তাদের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে কখনো মিছিল, মিটিং করতে পারে নাই। আওয়ামী লীগের অফিস কার্যালয়ের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছিল।শেখ হাসিনা তাদের অবাধে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ করে দিয়েছে।


এই বিভাগের আরও খবর