শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

সবজির বাজারে স্বস্তির হাওয়া

reporter / ৩৯১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
মাছ ও মাংসের দামের অস্থিতিশীলতায় কিছুটা স্বস্তির বাতাস বইছে সবজির বাজারে। প্রায় সব সবজির দাম ৫-১০ টাকা করে কমেছে। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি থাকা কাঁচা মরিচের দামও এই সপ্তাহে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। বিক্রেতারা বলছেন, আজ বাজারে প্রতিটি সবজিই ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা বিভিন্ন পাইকারি ও খুচরা   বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ১২০। এক সপ্তাহ আগেও এই দাম ছিল ২৫০ টাকার বেশি। এদিকে সপ্তাহের বাজারে বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, শসা ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, করলা ৬০ টাকা, উস্তে ৪৫-৫০ টাকা, ঢেঁড়স ৩৫-৪০ টাকা, কাঁচা পেঁপে ২৫-২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, পটল ৩৫-৪০ টাকা প্রতিকেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, প্রতি পিস লাউ ৪৫-৫০ টাকা, লাল শাকের আটি ১৫ টাকা ও কমলি শাকের আটি ১০ টাকা।
সবজির বাজার নিয়ে ফরিদগঞ্জের  কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী আমিনুল  বলেন, গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজিতে ৫-১০ টাকা করে দাম কমেছে।
তিন বলেন, এক সপ্তাহে আগেও পাইকারি বাজার থেকে এক পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ ১২০০ টাকায় কিনতে হত। এই সপ্তাহে তা ৫০০ টাকা দিয়েই পাওয়া যাচ্ছে। বাজারে এখন প্রতিটি সবজিই ক্রেতাদের হাতের নাগালে রয়েছে।
গাজিপুর কাঁচাবাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সবজি বাজারের অবস্থা তুলনায় অনেক ভালো। বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে আমাদের আবার নিত্যপ্রয়োজনীয় অন্য সব পণ্য বেশি দামে কিনতে হচ্ছে।
সপ্তাহিক বাজার করতে ছুটির দিনে ফরিদগঞ্জ এর ধানুয়া  কাঁচাবাজারে এসেছেন শরিফ । তিনি বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির বাজার কিছুটা স্থিতিশীল। সাধ্যের মধ্যে রয়েছে দাম। তবে এখন তো আর দাম দীর্ঘ দিন স্থিতিশীল থাকে না। দেখা যাবে আগামী সপ্তাহে হুট করে কোনো একটা সবজির দাম বিনা কারণে আকাশচুম্বী।


এই বিভাগের আরও খবর