শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

reporter / ৩১৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বেসরকারি শিক্ষকদের দাবিকৃত শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
৮ এপ্রিল শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জানি আমাদের বেসরকারি শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চান।আসলে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমি মনে করি, যখন আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, তবে সরকারের কিছু সক্ষমতার বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।’
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী তার শহরের বাসভবনে হাইমচরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে পৃথক সভায় যোগ দেন।


এই বিভাগের আরও খবর