ইসতিয়াক জামান নাফিজ:
বাংলাদেশ সুপ্রিম পার্টির(বিএসপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহসুফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী’র নির্দেশে ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে খালিশপুরের গোয়াল পাড়া ক্রিসেন্ট জুট মিল সংলগ্ন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) খুলনা জেলার খালিশপুর উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য আলহাজ্ব মহসিন মোহন।
ডাঃ কামরুজ্জামান মঞ্জুর সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসপি’র কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য শাহ মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ শরিফুর রহমান,মোঃ হাবিবুর রহমান পায়েল।