শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে জেলে নৌকার উপর উঠিয়ে দিলো লঞ্চ: নিহত-১: নিখোঁজ-২

reporter / ২১৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদরের হরিনায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি জেলে নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকা ডুবে ১ জেলের প্রাণহানি ও ২ জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে।
রোববার  রাতে নদীতে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরা অবস্থায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হরিণা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, নিহত ও নিঁখোজ জেলেরা চাঁদপুর সদরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা। এ ঘটনায় নিহত জেলে ও নিখোঁজ জেলে পরিবারের মধ্যে আহজারি চলছে।
চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার কারনে এ দূর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জয়নাল মোল্লার ছেলে জলিল(১৪) নামে এক জেলের লাশ উদ্ধার করেছি। এছাড়াও গফুর বেপারীর ছেলে ফারুক(২০) জীবিত উদ্ধার হলেও মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ(১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার(১৮) নামে ২ জেলে নিঁখোজ রয়েছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান বলেন, আমি খবরটি থানা পুলিশকে জানিয়েছি।পাশাপাশি নিহত ও নিখোঁজ জেলের পরিবারকে সান্তনা দিয়ে তাদের পরিবারের কাছে ছুটে গিয়েছি।


এই বিভাগের আরও খবর