শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আগামীকাল জেল হত্যা দিবস

reporter / ২৮৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

৩ নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস । আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩ নভেম্বর দিবসটি যথাযথ ভাবে পালন করে । ১৯৭৫ সালের আজকের দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা-সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান কে জেলের ভেতর নির্মম ভাবে হত্যা করা হয়।হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবসটি পালন করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির ৩২ নাম্বার নিজ বাসভবনে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ নিজেকে রাষ্টপতির পদে আসীন করে সামরিক শাসন জারি করে। এর আগে ২২ আগস্ট মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় মহান চার নেতাকে গ্রেফতার করে পুরাতন ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠায়।

২ মাস ২৩ দিন পর একই বছরের ৩ নভেম্বর গভীর রাতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের খুনিচক্র সেনাসদস্যরা দেশত্যাগ করার পূর্বে খন্দকার মোস্তাক আহমেদের অনুমতি নিয়ে পুরাতন ঢাকা কেন্দ্রিয় কারাগারের অভ্যন্তরে বে-আইনিভাবে প্রবেশ করে। সেখানে বন্দি অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী তৎকালীন জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,ক্যাপ্টেন এম মনসুর আলী,এ এইচ এম কামারুজ্জামানকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে। বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্টের পর ৩ নভেম্বর অপর একটি নারকীয় হত্যাকান্ড।


এই বিভাগের আরও খবর