শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুর ড্রামার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন

reporter / ২৯৫ ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত চাঁদপুরের  নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন  করা হয়েছে। গতকাল উনিশ নভেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাট্যোৎসবের  উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, আমি নিজেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে থাকতে চাি। রাজনিতী হলো সমাজের কেন্দ্র বিন্দু। ভৌগোলিক সহ সকল কিছুকে একত্রে নিয়ে জনগনকে ধারন করেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা। জনগনের সকল কিছুকে ধারন করেই একটা দল গঠিত হয়। ১৯৭১ সারে বঙ্গবন্ধুর ডাকে দেশবাসী একত্রিত হয়ে এ দেশ স্বাধীনতা অর্জন করে। সেখাে সাংস্কৃতিক কর্মীরা ভুমিকা রেখেছিল। আমাদের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে সাংস্কৃতিক সংগঠন ধরে রাখতে হবে। আমাদের সমাজে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। আমি সকল সাংস্কৃতিক, প্রগতিশিল সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। চাঁদপুরে সাংস্কৃতিক ও নাট্য আন্দোলন আরো গতিশীল হোক।
অন্যান্য বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনারা সুন্দর ভাবে করবেন। আমাদের দেশে এখন আবার স্বাধীনতার বিরোধী চক্র জঙ্গিবাদ মাথাচারা দিতে চাচ্ছে। কিন্তু প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ  হিসেবে প্রতিষ্ঠা করেছে বলেই যত্রতত্র জঙ্গি ধরা পরছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা সব সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি একে আজাদ।
আরো বক্তব্য রাখেন বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধুরী,
আনন্দ ধ্বনি সংগীত বিদ্যায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও  সভাপতি এম আর ইসলাম বাবু প্রমুখ।
উদ্বোধনী দিনে জিয়া আনসারী রচিত প্রয়াত ননীগোপাল দেন নির্দেশনায় ও মুজিবুর রহমান দুলাল সহ নির্দেশনা নাটক চোর চোর মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নুপুর, আফসানা আক্তার তন্বি, পিপল।
চাঁদপুর ড্রামার গুণী শিল্পীের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন  শিশু শিল্পী প্রদীপ দাস, দীপা রায় চৌধুরী, অজিত সরকার, আফসানা আক্তার তন্বি,গিয়াস উদ্দীন।


এই বিভাগের আরও খবর