শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

reporter / ৩২০ ভিউ
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড সাফুয়া গ্রামের হাঁসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্থান্তর করেন পুলিশ।
জানা যায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাফুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমানের বড় ছেলে লোকমান হোসেন খোকন (৪০) র্দীঘ কয়েক বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও কয়েকবার এই ভাবে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেলেও কয়েক দিন পর আবার ফিরে আসতো সে। রোববার সকালে একই গ্রামের হাঁসের বাড়ির পুকুরে খোকনের লাশ ভাষমান অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লাশটি উদ্ধারে পরে খোকনের ছোট ভাই রতন তার বড় ভাই বলে লাশটি সনাক্ত করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ছেলেটি মানসিক ভারসাম্যহীন থাকায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর