শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মতলব উত্তর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত  আপনাদের সেবামূূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখবেন —– জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ 

reporter / ২৬৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। যদি বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য থাকে তাহলে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিও আমাদের বিশ্বাস অবিচল থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। যারা জনপ্রতিনিধি তাদের সব সময় প্রশাসন এবং দলের সঙ্গে সমন্বয় থাকতে হবে। প্রশাসন ও দলের সঙ্গে দূরত্ব থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারব না। তিনি আরো বলেন, তিনি বলেন, আপনাদের সেবামূূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখবেন। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা যাতে পুরুষ সদস্যদের মতই কাজ করার সুযোগ বা বরাদ্দ পান সেদিকে লক্ষ রাখার জন্যেও তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান।
শপথ গ্রহন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম কবির হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন গজরা ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্ল্যাহ প্রধান।
নবনির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেন-মোহনপুর ইউপির বীর মুক্তিযোদ্ধা হাজী সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপির নূূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপির আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির সোবহান সরকার সুভা, সাদুল্লাপুর ইউপির জোবায়ের আজিম পাঠান স্বপন, দূর্গাপুর ইউপির মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউপির সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপির ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউপির শহিদ উল্ল্যাহ প্রধান, বাগানবাড়ি ইউপির আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউপির ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপির আবু বকর সিদ্দিক খোকন ও এখলাছপুর ইউপির মফিজুল ইসলাম মুন্না ঢালী।


এই বিভাগের আরও খবর