শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শীতবস্ত্র বিতরন

reporter / ২৯১ ভিউ
আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রীর নির্দেশ আমি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি 
…….আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান 
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও  এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এবং চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী, সিটি নিয়ন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন বোরহান।
গতকাল ১০ জানুয়ারি বিকাল ৩ টায় কালীবাড়ি টাউনহল মার্কেটের ৩য় তলায় আলোচনা সভা শেষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন মানুষ আমাকে ভালোবাসে কোন পদপদবীকে নয়। আমি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করি। জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ আমি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
 আমি এই সদর ও হাইমচরবাসীর সেবায় কাজ করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। আপনারা আমার জন্য এবং আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে সবসময় এভাবেই জনসেবা চালিয়ে যেতে পারি।
আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমূল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটির সদস্য রেনু বেগমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পান্না বেগম, ঝর্ণা বেগম, আছমা বেগম, স্বপ্না বেগম, জোৎস্না বেগম, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম ময়না প্রমূখ।


এই বিভাগের আরও খবর