শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাইমচরে পবিত্র রমজানে সবজির দাম ক্রেতার নাগালের বাহিরে

reporter / ৩৫২ ভিউ
আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেন।।
হাইমচর উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি বছর রমজান শুরু হলে নিত্যপণ্যের বাজার হুর হুর করে বাড়তে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে বেড়েছে মাছ-মাংসের দাম। আগের চেয়ে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে সবজি। এসময় এসে বেড়েছে ইফতার ও সাহরিতে ব্যব‎‎হৃত পণ্যের দাম। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
সংযমের মাস রমজানে পণ্যের দাম না বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী সমিতির পক্ষে ঘোষণা দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না হাইমচর উপজেলার হাটবাজারগুলোতে। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসনের নিরবতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্রেতারা অভিযোগ তোলেন। মাঝে মধ্যে প্রশাসন কর্তৃক কিছু কিছু এলাকায় অভিযান চালালেও তা লোক দেখানো ছাড়া অন্য কিছু নয় বলে ভুক্তভোগীরা অভিযোগ তোলেন।
হাইমচরের বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে রমজানকে কেন্দ্র করে ছোলা,চাল,ডাল ,তেল ও মসল্লার দাম বেড়েছে। তবে নতুন করে বাড়েনি পেঁয়াজের দাম। রোজায় সবজির বাজারে বেগুন, লেবু ও শশার চাহিদা বাড়ায় এসব কঁচামালের দাম কয়েক গুণ বেড়েছে। রোজায় বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা , লেবু জোড়া ৩০ টাকা, শশা ৮০ টাকা, আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা, বরবটি ৬৬টাকা, ঢ়েঁড়স ৬০টাকা, চিচিঙ্গা ৬০টাকা, করলা ৭৫ টাকা, কাঁচা মরিচ ৮৫ থেকে ১০০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭০০টাকা , ব্রয়লার মুরগি ১৮০টাকা, এছাড়া লেয়ার ২৬৫, কক মুরগি ৩৬০টাকা বিক্রি হচ্ছে।
বাজারে পণ্যের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, আমরা বেশি দামে পণ্য কিনি। সেহেতু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে মাছের বাজার ঘুরে দেখা যায় মিঠাপানি ও সামুদ্রিক মাছের দাম দ্বিগুন বৃদ্ধিতে বেচা বিক্রি হচ্ছে।


এই বিভাগের আরও খবর