শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

চাঁদপুরে ৪ হাজার ২শ’ বস্তা সিমেন্ট নিয়ে ডাকাতিয়ায় ট্রলার ডুবি

reporter / ২৯৩ ভিউ
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪২ শ’ বস্তা সিমেন্ট নিয়ে রফিক-২ নামের ট্রলারটি ডুবে গেছে। তবে ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবরি দল।
২৯ মে রোববার সকাল সাড়ে ১১টায় ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের ডিলার মের্সাস মৃধা ট্রেডার্সের।
ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪২শ’ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১শ ৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাত হয়ে নদীতে ডুবে যায়। এসময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রানে বেঁচে যায়।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে গুরতর কেউ আহত হয়নি।


এই বিভাগের আরও খবর