শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাদঁপুর বড় স্টেশন মূলহেডে ভ্রাম্যমান ফটোগ্রাফারদের হাতে লাঞ্ছিত হচ্ছে পর্যটকরা

reporter / ৩১০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের ত্রিনদীর মোহনা বড় স্টেশন মূল হেডে ভ্রাম্যমান  ফটোগ্রাফারদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে পর্যটকরা। পর্যটকরা এদের লাঞ্ছনার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের ও কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।
ইদানিং কয়েক মাস ধরে চাঁদপুর শহরের ত্রিনদীর মোহনা বড় স্টেশন মূল হেড এলাকায় স্হানীয় ২০/৩০ জন যুবক ডিএসেলার ক্যামেরা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ক্যামেরা কাধেঁ ঝুলিয়ে পর্যটকদের ছবি তুলে তাদের সাথে প্রতারনা করে আসছে। যারা এখানে ছবি তুলে ব্যবসা করছে তাদের ছবি তোলার ন্যূনতম অভিজ্ঞতাও নেই। এদের অনেকেই এক সময় রিক্সা, অটো রিক্সা, ভান চালক ছিল। আবার কেউ ঝাল বট, চটপটি, ফুসকা বিক্রেতা ছিল। তারাই এখন ফটোগ্রাফার। দূর দূরান্ত থেকে ত্রিনদীর মোহনা বড় স্টেশন মূল হেডে ঘুরতে  আসা পর্যটকরা স্মৃতির পাতায় নিজেকে বন্ধি করে রাখতে এসব অদক্ষ ফটোগ্রাফারদের দিয়ে ছবি তুলে প্রতারিত হতে হচ্ছে।প্রতি কপি ছবি তুলে পর্যটকের মোবাইলে দিলে ৫ টাকা করে নিচ্ছে। ক্রেতা যদি বলে ২০ কপি ছবি তুলে দিতে, তারা ছবি তুলে দিত ৪০/৫০ কপি। তারপরই টাকার জন্য ক্রেতার সাথে অদক্ষ  ফটোগ্রাফারদের ঝগরা বিবাদ এমনকি হাতাহাতির পর্যায় পর্যন্ত যেতে দেখা যায়। তেমনি একটি ঘটনা ঘটেছে রক্তধারার সামনে রায়পুর থেকে আসা এক সনাতন দম্পতির সাথে। ঝগরা ও মান সম্মানের কথা চিন্তা করে ওই দম্পত্তি যে কয় কপি ছবি তুলেছিল তার মূল্য দিয়ে কেটে যায়। এমনি ভাবে এখানে প্রতিনিয়তই ফটোগ্রাফারদের হাতে সকল প্রকার পর্যটক লাঞ্চিত হতে হচ্ছে।


এই বিভাগের আরও খবর