শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে চাঁদপুরে প্রতিবাদী শিক্ষক সমাজের মানববন্ধন

reporter / ৪৩৮ ভিউ
আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তি ও প্রতিক্রিয়াশীল চক্রের বিচারের দাবিতে চাঁদপুরে প্রতিবাদে শিক্ষক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টায় চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও অঙ্গীকারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন, ষোলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শাহতলী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাবুরহাট কলেজের সহকারী অধ্যাপক মামুনুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের অন্যান্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা মুন্সীগঞ্জের  বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে তাকে গ্রেফতার করায় তার মুক্তির দাবিতে এবং প্রতিক্রিয়াশীল চক্রের বিচারের দাবি তুলে ধরেন।
উল্লেখ্য :  মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে গত ২২ মার্চ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করেন বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ। ওই দিনই শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
এরপূর্বে গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে একটি বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষ কথোপকথন হয়। একপর্যায়ে কোনো একজন শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন এবং বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে জানান। প্রধান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেন। এই ঘটনা শিক্ষার্থীরা স্থানীয়দের জানায়। পরদিন সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে শ্লোগান দেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে আটক করে নিয়ে যায়।


এই বিভাগের আরও খবর