শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয় —- ডা. দীপু মনি এমপি

reporter / ৪১৫ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশের সবাই যেন ভালো থাকে তার ব্যবস্থা গ্রহণ করছেন। একসময় দেশের মানুষ না খেয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে কোন মানুষ না খেয়ে থাকে না। দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
 নৌকায় ভোট দেয়াতে দেশের সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয়। গুজবে কান দেয়ার জন্যে তিনি সকলের প্রতি আহবান জানান।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, যেহেতু তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির অন্য কোন ইস্যু নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরে ঘরে এখন মানুষ যে অবস্থায় আছে। যে কোন সময় তারা এখন ভাল অবস্থায় আছে। এখন একটি বৈশি^ক সংকট সারা পৃথিবীতে চলছে। সেটা বাদ দিয়ে এখন এগিয়ে থাকা বাংলাদেশ। ঘরে ঘরে বিদ্যুৎ আছে, মানুষের পেটে ভাত আছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়েছি, আমাদের পদ্মা সেতু হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। হাতে হাতে মানুষের মোবাইল এবং সে মোবাইল ব্যবহার করে নিজের কত রকমের কাজ করছেন।
তিনি বলেন, যখন বাংলাদেশ মান মর্যাদায় উন্নত হয়েছে, সে সময়ে তারা (বিএনপি) দীর্ঘদিন ক্ষমতার বাহিরে আছে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন তাদের যে দুঃশাসন ছিল, তাদের যে ব্যাপক দুর্নীতি ছিল, সেগুলোর কারণে জনগণ তাদেরকে পুরোপুরি প্রত্যাখান করেছিল। ২০০৮ সালের জাতীয় নির্বাচন, যেটিকে দেশে-বিদেশে সর্বত্র সবাই একবাক্যে গ্রহণ করেছিল, সেখানে তারা মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে আরেকটি আসন পায়। সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচনে যারা জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়েছিল, তারপরে তারা ১৩ ও ১৪ সালে মানুষকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল, কাজেই তাদের অতীত রেকর্ড খারাপ, এই নিকট অতীতের রেকর্ডও অত্যন্ত খারাপ। অতএব মানুষের কাছেত তাদের কোন স্থান নেই। তারা এখন মরিয়া হয়ে একটি ইস্যু তৈরী করবার চেষ্টা করছে। কারণ তারা কোন ইস্যু নিয়ে তারা মাঠে দাঁড়াতে পারছে না।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশের সবাই যেন ভালো থাকে তার ব্যবস্থা গ্রহণ করছেন। একসময় দেশের মানুষ না খেয়ে থাকতে হত, কিন্তু বর্তমানে কোন মানুষ না খেয়ে থাকে না। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকায় ভোট দেয়াতে দেশের সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয়। গুজবে কান দেয়ার জন্যে তিনি সকলের প্রতি আহবান জানান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদু সুলাতানা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর