শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

reporter / ৬৮৯ ভিউ
আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রেল স্টেশন এলাকায় ঢাকাগামী একটি লাইনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে উদ্ধারকারী ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর