কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুর থেকে প্রকাশিত, দৈনিক প্রিয় চাঁদপুর এর বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাল চাঁদপুর এলিট ভোজন বিলাসে সকাল ১১ টায় দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম এর সভাপতিত্বে বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডঃ মো. জসিম উদ্দিন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রাইম একশন ২৪ ফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বিপ্লব সরকার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র মতলব প্রতিনিধি মোঃ দ্বীন ইসলাম, দৈনিক চাঁদপুরের ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান।
সভায় দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন পাটোয়ারী,মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি তাওহিদ পাটওয়ারী মনির, স্টাফ রিপোর্টার মো. কামরুল হাসান রাব্বি, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ফাহিম, মো. আল আমিন, চাঁদপুর সদর প্রতিনিধি মুছা তপাদার, কচুয়া উপজেলা প্রতিনিধ বিল্লাল মাসুম, প্রিয় চাঁদপুর এর সার্কুলেশন ম্যানেজার পত্রিকা বিলি কারক আঃ বারেক প্রমুখ।