শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই হবে শ্রেনী কক্ষে পাঠদান —– শিক্ষামন্ত্রী দীপু মনি

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে ৫দিন হবে শ্রেনী কক্ষে পাঠদান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এটি অনুমোদিত শিক্ষাক্রম। গতবছর আমাদের শিক্ষাক্রমে ছিলো ৬দিন শ্রেনী কক্ষে পাঠদান। যখন বিদ্যুৎ নিয়ে সঙ্কট ছিলো তখন সেটাকে আমরা ৫ দিন করেছি। তখনই বলা হয়েছিলো যে এখন বিদ্যুৎ সঙ্কটের কারণে করা হচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমেও ৫ দিনই শ্রেনী কক্ষে পাঠদান হবে। সারা পৃথিবীতে যে নিয়ম এবং আমাদের দেশের তা। আর তাছাড়া শিক্ষকদেরও এক দুইদিন সময়ের দরকার হয়। তাদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউজে ২ দিনের সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, কারিগরি বিভাগে তার আগের ১০বছর কোন শিক্ষক নিয়োগ হয়নি। গত ৪বছরের সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। সবসময়ই কোন কোন শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজেই কিছু কিছু পদ শূন্য হয়। আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এ নিয়োগ পক্রিয়া যে খুব সহজ তা নয়। এ মুহূর্তে আমাদের কোন শিক্ষক সঙ্কট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।
এসময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মেঘনা নদীর পশ্চিম পাড়ে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে অংশগ্রহন করে বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর