ফরিদগঞ্জ প্রতিনিধি :
সকল শ্রেণি পেশার লোকজনের উপস্থিতিতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায়
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি এ এইচ এম আনোয়ার মোল্লা, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাÐার সরোয়ার হোসেন, বঙ্গবন্ধু
গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ রোটারি
ক্লাবের প্রেসিডেন্ট হাজী কামরুল হাসান সাউদ, উপজেলা বিএনপির
সভাপতি শরীফ মো: ইউনুছ, সাধারণ সসম্পাদক মজিবুর রহমান,
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ: আউয়াল মিয়াজী, সময় টিভির
চাঁদপুর প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, ফরিদগঞ্জ
প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান।
আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন, তুলাতলি জামে মসজিদের
ইমাম আনোয়ার হোসাইন আমিনী। এসময় প্রেসক্লাবের
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।