শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা সুবেদার নুরুল ইসলাম’র দাফন সম্পন্ন

reporter / ২৩৯ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের  (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।
তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শনিবার (১৫ এপ্রিল ) রাত ৮ টার সময় ঢাকাতে তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর মরহুমের নিজ বাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর লে: সাকিব এরনেতৃত্বে একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া পুলিশ বাহিনী রাষ্ট্রীয় মর্যাদা সালাম প্রদান করে। এসময়  উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও ওসি(তদন্ত) প্রদীপ ম-ল ।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মরহুমের ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য ও মাইটিভি’র উপজেলা প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো.দেলোয়ার হোসেন বেলাল,প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপদার ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।


এই বিভাগের আরও খবর