মোঃ হাছান আলীঃ
দেশব্যাপী বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিনের আয়োজনে ১২ মার্চ (রবিবার) বিকালে শান্তি সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের প্রধান কার্যালয় প্রাঙ্গণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়,শত শত নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রাসেল মিয়াজী, জিল্লুর রহমান দিপ, রায়হানুজ্জামান, রাসেল, পৌর যুবলীগ নেতা তানভীর হোসেন নীলু,শাকিল হোসেন, হৃদয় মিজি, সিফাত হোসেন রানা, রোমান, সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।
এ সময় যুবলীগ নেতারা বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছেন। এই স্বাধীনতার মাসে তা রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। দেশের জনগণের জানমাল নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে যুবলীগের নেতাকর্মীরা।আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামসপরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগ মাঠে ছিল এবং থাকবে।