শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আজ

reporter / ২৫০ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এ স্লোগানকে সামনে রেখে পথচলা ঐতিহ্যবাহী সংগঠন “ফরিদগঞ্জ প্রেসক্লাব” এর ত্রি-বাষিক সাধারণ সভা আজ শুক্রবার (১৬জুন) অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলকে ঘিরে প্রেসক্লাবের বর্তমান কার্যনিবার্হী কমিটির সভাপতি মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনের পরিচালনায় সাজানো হয়েছে নানা অনুষ্ঠান মালা।
দিনের শুরুতে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে যোগ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের সচিব, উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিকরা অতিথিদের আসন অলঙ্কিত করবেন। দেশ ও মানুষের স্বার্থে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে রয়েছে আলোচনা সভা। বিকেলে ২য় অধিবেশনে সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সংগঠনের সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য আবুহেনা মোস্তফা কামাল সভাপতি পদে এবং সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান নির্বাহী কমিটির সহসভাপতি আমান উল্যাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এই বিভাগের আরও খবর