শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

reporter / ২৪৩ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিন পর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ থানায় ও পালিত হয়।
 শনিবার (২৯ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ থানা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পুলিশ চত্বরে কেককাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা,সহকারি কমিশনার (ভূমি) আজিজুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শেখ,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি এম কে মানিক পাঠান, সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খাঁন বাহার।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া জনগণকে সচেতন করা,আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ তাই সকল জনগনকে সচেতন হয়ে পুলিশকে সহায়তা করতে হবে বলে জানান।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন,সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সহ-সভাপতি আমান উল্যা আমান,সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও সংবাদকর্মীরা সহ থানা পুলিশের সদস্য, মহিলা সদস্যা বিভিন্ন রাজনৈকিত- সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর