মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
ফরিদগঞ্জে প্রভাবশালী চক্র কর্তৃক একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের মোল্লা বাড়ীতে বৃহস্পতিবার ২৮ জুলাই সকালে এ ঘটনা ঘটে। এতে করে যে কোনো সময় ওই বাড়ীতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা।
সরেজমিনে জানা যায়, অবরুদ্ধের শিকার মজিবুর রহমান ও ইমাম হোসেন মোল্লা একই বাড়ীর ইলিয়াস মোল্লার কাছ থেকে সম্প্রতি একটি বসতঘরসহ সম্পত্তি ক্রয় করেন। সম্পত্তি বিক্রেতা ইলিয়াস মোল্লা বিক্রয়কৃত সম্পত্তি ভুক্তভোগীদের বুঝিয়ে দেয়। এতে তার কোনো অভিযোগ বা অনুযোগ নেই। কিন্তু একই বাড়ির অপর বাসিন্দা স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভুক্তভোগীদের ক্রয়কৃত সম্পত্তির উপর বেয়ানীভাবে দলবল নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে তাদের ওই বসতঘরটির সামনে বাশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটায়। এসময় সন্ত্রাসীদের দ্বারা ভুক্তভোগী মজিবুর রহমানের বৃদ্ধা স্ত্রী হামলার শিকার হোন।
ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, আমরা দু’জন মিলে জীবনের রোজগারের টাকা পয়ঁসা দিয়ে এই সম্পত্তি ক্রয় করেছি। আমি আমাদের ক্রয়কৃত সম্পত্তির দখলে গিয়ে বসতঘরটি সংস্কার করতে ছিলাম, এমন সময় মেহেদী হাসানগং বেশ কয়েকজন লোকবল নিয়ে এসে আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে বলে যে আমার সম্পত্তির পাশে তোকে সম্পত্তি ক্রয় করার হিম্মত কে দিয়েছে, আমি দেখে নিবো এই সম্পত্তিতে কিভাবে তুই থাকছ এই বলে বাশ দিয়ে বেড়া দিয়ে আমাদের বিভিন্ন প্রকারের হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রশাসনকে জানিয়েছেন কিনা এমন এক প্রশ্নের তিনি আরো বলেন, আমাদের স্থানীয় চেয়ারম্যান কে জানিয়েছি, বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন এসে সমাধান করবেন বলেছেন।
এদিকে নামপ্রকাশে অনিনচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেছেন, একপক্ষ সম্পত্তি বিক্রয় করেছেন আরেক পক্ষ কিনেছেন, এখানে মেহেদী হাসানের তো কোনো অধিকার থাকার কথা নয়, তবে মেহেদী হাসান ভয়ানক লোক আইন আদালতকে তোয়াক্কা করেনা।
অভিযুক্ত মেহেদী হাসানের সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হয়নি।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ মঠো ফোনে গণমাধ্যমকে বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি, বিষয়টি সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে।