শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে ৭০ টি পরিবারকে ইফতার সামগ্রী দিলো কবি রূপসা ‘উজ্জ্বল পথ ‘সংগঠন

reporter / ২৭৩ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে কবি রূপসা ‘উজ্জ্বল পথ’  সামাজিক ও মানবিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় নিন্মবিত্ত পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিন্মবিত্ত পরিবারগুলো যেন রমজানে কষ্ট পোহাতে না হয় সেলক্ষ্যে ২ এপ্রিল শনিবার সারাদিন ১৫ নং রূপসা ইউনিয়নের কবি রূপসা, দক্ষিণনদোনা, পাইকপাড়া, বালিচাটিয়া, রূপসা, পশ্চিম রূপসা, বিষুরবন্ধ, জামালপুর, বদরপুর ও রামদাসের বাগ অঞ্চলের ৭০টি দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী ভর্তি ব্যাগ দিয়ে আসেন সংগঠনটির সেচ্ছাসেবীরা। বিতরণকৃত ইফতার সামগ্রীর প্রতিটি ব্যাগে ছিলো, দুই কেজি ছোলা, এক কেজি খেজুর, দুই কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি খেসারির ডাল, এক প্যাকেট লবন, দুই কেজি পেয়াজ, পাঁচ’শ গ্রাম গুঁড়োদুধ, দুই প্যাকেট লাচ্ছা সেমাই।
সংগঠনটির একজন পরিচালক জানান,ওই ইউনিয়নটির আর্থিক অস্বচ্ছল মানুষগুলো প্রথম রমজান থেকেই যেন সারাদিন রোজা রাখার পর পরিতৃপ্তি নিয়ে ইফতার করতে পারে সেলক্ষ্যে টানা চতুর্থ বারের মত ইফতার সামগ্রী বিতরণ করেছি।
সাংগঠনিক সূত্রে জানা যায়, ‘সবাই মিলে করবো কাজ,গড়বো মোরা দারিদ্র্যমুক্ত সমাজ’, এমন স্লোগানকে অন্তরে ধারণ করে ২০১৯ সালে কয়েকজন প্রবাসী ও স্থানীয় যুবকরাবমিলে প্রতিষ্ঠিত করা সংগঠনটির পক্ষ থেকে কখনো অস্বচ্ছল পরিবারকে ঘর নির্মানের জন্য প্রয়োজনমত রঙ্গিন টিন, কখনো অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তার জন্য অর্থ প্রধান, কখনো স্কুল ও  মসজিদ নির্মানের জন্য নির্মান সামগ্রী প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রধান সহ নানামূখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি সেচ্ছাসেবীরা। বর্তমানে ৩৮ জন সেচ্ছাসেবী সংগঠনটির এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


এই বিভাগের আরও খবর