শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় ফরিদগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিয়োগ পরীক্ষা স্থগিত

reporter / ২৩৬ ভিউ
আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের অদক্ষ লোক নিয়োগের পায়তারা চলছে

মোহাম্মদ বিপ্লব সরকারঃ
মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়াই চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় মোট ৭টি পদে চাকুরীর জন্য আবেদন করা প্রার্থীদের পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবারের পরীক্ষা স্থগীত করার নোটিশ দেখে হতাশ হয়েছে চাকুরী প্রার্থীরা। অনিবার্জবশত কারন দেখিয়ে উক্ত পরীক্ষা স্থগিত করার পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে এলাকায়।
এদিকে মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের অদক্ষ লোক নিয়োগের জন্য পরীক্ষার নামে পাতানো পরীক্ষা নেয়ার গুঞ্জন রয়েছে এলাকায়। তবে পৌরসভায় লোক নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অনুমোদন দেখাতে না পারায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওই পরীক্ষা পৌরকর্তৃপক্ষ স্থগিত করতে বাধ্য হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ফরিদগঞ্জ পৌরসভায়  শুন্য পদে কর আদায় কারী ২ জন,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর  ২ জন, অফিস সহায়ক ১ জন, বিদ্যুত মিটার ১জন, ও টিকাদানকারী ১জন  মোট এই ৭ টি পদে লোক নিয়োগের জন্য গত বছরের ৩ আগষ্ট ২০২২ইং তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিঙ্গপ্তি দিয়েছিল পৌর কর্তৃপক্ষ।
খোজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিতে জাতীয় পত্রিকায় লোক নিয়োগের জন্য বিঙ্গতি প্রকাশের পর চাকুরী প্রার্থীরা আবেদন দেয়। যাছাই বাছাইয়ের পর চুড়ান্ত প্রার্থীদের মধ্যে থেকে পছন্দের অদক্ষ প্রার্থীকে চাকুরী দেয়ার প্রতিশ্রতি দিয়ে একটি অসাধু চক্র কঠোর গোপনীয়তার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। চাকুরী দেয়ার নামে মোটা অংকের টাকা আদায়ের বিষয়টি সর্বমহলে এখন অপেন সিক্রেট হয়ে আছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়াই একতরফা ভাবে পাতানো পরীক্ষার মাধ্যমেও চাকুরীর দেয়ার পায়তারা চলছিল। ৭ টি পদে মোট কতজন চুড়ান্ত প্রার্থী তা কেউই বলতে চাচ্ছে  না।
অবশেষে  ফরিদগঞ্জ পৌরসভায় ৭ টি পদে লোক নিয়োগের বিষয়ে মন্ত্রনালয়ের অনুমোদন ব্যতিত উক্ত  নিয়োগ পরীক্ষা স্থগীত করার  জন্য চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে পৌরকর্তৃপক্ষ গতকাল শনিবারের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছেন।
এ নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী গত পহেলা ফেব্রুয়ারী সই স্বাক্ষর দিয়ে একটি নোটিশ জারি করেন। এই নোটিশে তিনি উল্লেখ করেন যে, ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফরিদগঞ্জ পৌরসভা কর্মচারী নিয়োগ নির্বাচনী পরীক্ষা অনিবার্জ কারন বশত স্থগীত করা হয়েছে। স্থগীতকৃত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে মেয়র জানিয়েছেন। তবে  সুনির্দিষ্ট কি কারনে উক্ত পরীক্ষা স্থগীত করা হয়েছে সেটার কোন ব্যাক্ষা মেয়রের জারি করা নোটিশে উল্লেখ করা হয়নি।


এই বিভাগের আরও খবর