শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের ওসি শহীদ হোসেন

reporter / ২৭৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ৫ম বারের মতো নির্বাচিত হলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
রোববার(১৭ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার এ ঘোষণা দেন। পরে তিনি ওসি মোহাম্মদ শহীদ হোসেনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার  সুদিপ্ত রায় (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (হাজীগঞ্জ সার্কেল), সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী ও চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত পঞ্চম বার  চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন।
এই সম্মাননা স্মারক গ্রহণের পর ওসি মোহাম্মদ শহীদ হোসেন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।


এই বিভাগের আরও খবর