শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

পিবিআই পরিচয়ে দাউদকান্দিতে  ডাকাতি, মতলবের দুই যুবক আটক

reporter / ৪০৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  দাউদকান্দিতে পুলিশ (পিবিআই) পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতির অভিযোগে রুহুল আমিন বাবু(৩২) ও কামরুল ইসলাম  বাবু (৩৪) নামক মতলবের  দুই যুবককে  গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
রবিবার (৯ অক্টোবর) রাতে  মতলব দক্ষিণ উপজেলা সদরের  কলাদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি আইফোন-৭ প্লাস, নগদ ১১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া রুহুল আমিন বাবু  উপজেলার ঢাকির গাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে  এবং কামরুল ইসলাম বাবু একই উপজেলার  চরমুকন্দী গ্রামের মো. মোশারফ হোসেন টেনুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ,গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় পুলিশ (পিবিআই) পরিচয় দিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের ফেরদৌসী বেগমের বসত ঘরে প্রবেশ করে ঘরের সদস্যদের মারধর করে ওয়ারড্রব ভেঙে নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা,  চারটি আইফোন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন কান্তিদে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে  জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার রাতে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে  দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, আসামিদের  সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর