শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন স্থগিত

reporter / ৩০৯ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৩ মে সারা দেশে মহানগর ও উপজেলা পর্যায়ে এই নির্বাচনের ভোটগ্রহণ করার তারিখ নির্ধারণ করা হয়েছিল।
রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার রঞ্জিত কুমার দাস সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ নির্বাচন কমিশনের ৮ম সভার সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। এ অবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। হেলাল মোর্শেদ খানের বীরবিক্রম নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। পরে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার। কিন্তু প্রশাসক নিয়োগের কারণে নানা সমস্যার কথা জানিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


এই বিভাগের আরও খবর